×

জাতীয়

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গবন্ধু টানেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গবন্ধু টানেল

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সকল প্রার্থীকে জয়ী করার জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, 'বাংলাদেশ টানেলের যুগে প্রবেশ করছে। এটি দেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আওয়ামীলীগ গনতন্ত্রে বিশ্বাস করে কিন্তু রাজনৈতিক কর্মসূচীর নামে কেউ সহিংসতা ও নাশকতার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের আগে জনসভাস্থল পরিদর্শনকালে চট্টগ্রামের আনোয়ারার কেইপিজেড মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউল হক, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীসহ কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে রূপ দিবো উত্তর, দক্ষিণ ও মহানগর সাংগঠনিক জেলার নেতাকর্মীরা। এটি হবে স্মরণকালের সেরা জমায়েত। তাই জনসভাস্থল নিয়মিত পরিদর্শন করে যাচ্ছি আমরা।'

উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করে আনোয়ারা প্রান্তে কেইপিজেড মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App