×

জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১০:২৪ এএম

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা আজকের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে পরিবহন খুব একটা দেখা যাচ্ছে না। মহাসড়কগুলো ফাঁকা। রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই এ তল্লাশি চলছে। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে। ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানিগজ্ঞ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা যাচ্ছে। বাস চলাচলের প্রসঙ্গে সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App