×

জাতীয়

দুই দিনে ২০ ঘণ্টা বিঘ্নিত হবে ইন্টারনেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পিএম

দুই দিনে ২০ ঘণ্টা বিঘ্নিত হবে ইন্টারনেট

ছবি: সংগৃহীত

কারিগরি কাজের জন্য (সিস্টেম আপগ্রেডেশন) দুই দিনে ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বাংলাদেশে। বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এটা জানিয়েছে। রবিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য, বিএসসিপিএলসি দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের ক্ষমতা প্রায় ছয় গুণ বাড়িয়ে ৪ হাজার ৬০০ জিবিপিএসে উন্নীত করতে ৩ দশমিক ২ মিলিয়ন ডলার ব্যয় করছে। বর্তমানে সমুদ্রের তলদেশের এই কেবলের মাধ্যমে প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, যা ২০০৬ সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল। এর ধারণ ক্ষমতা ৮৫০ জিবিপিএস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App