×

জাতীয়

ফখরুলের শুনানিতে এজলাসে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১১:১৩ পিএম

ফখরুলের শুনানিতে এজলাসে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল

মুখোমুখি দুই পক্ষের আইনজীবী। ছবি: ভোরের কাগজ

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) রাত ৯ টা ৫৪ মিনিটে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। শুনানিতে এজলাসে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা হট্টগোল করেন। আওয়ামীপন্থি আইনজীবীদের 'নাবালক' বলার পর হট্টগোলের তীব্রতা বাড়ে। মির্জা ফখরুলের পক্ষের শুনানি করেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ, ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া ও খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। এছাড়া এসময় এজলাসে বিএনপিপন্থী অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীপন্থি আইনজীবী ফিরোজুর রহমান মন্টু শুনানি করেন। এসময় আওয়ামী পন্থী ২০-৩০ জন আইনজীবী উপস্থিত ছিলেন। এছাড়া আইনজীবীদের হট্টগোল শুধু এজলাসের ভিতরেই হয়নি। শুনানি শেষে ব্রিফিং করার সময়ও হয়েছে। এছাড়া সারাদিন দুই পক্ষের আইনজীবীরা স্লোগানে স্লোগানে আদালত প্রাঙ্গণ উত্তেজনায় রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App