×

জাতীয়

বিএনপি নেতা আলালও গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম

বিএনপি নেতা আলালও গ্রেপ্তার

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপি নেতা আলালও গ্রেপ্তার

গ্রেপ্তারের পর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: ভোরের কাগজ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয় আলালকে। ডিবিপ্রধান হারুন অর রশিদ গ্রেপ্তারের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, তিনি পুলিশ হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে আলালের লালমাটিয়ার বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। তাকে না পেয়ে বাসার প্রতিটি রুম তল্লাশি চালান তারা। এরপর দুপুর পৌনে ১২টার দিকে তার বনানীর বাসায় যায় ডিবি পুলিশ। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায়ও তল্লাশি ও অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইদিন সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে রোববার রাতে কারাগারে পাঠানো হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App