×

জাতীয়

প্রয়াত সৈয়দ আবুল হোসেনের বাসায় গেলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ১০:১৯ এএম

প্রয়াত সৈয়দ আবুল হোসেনের বাসায় গেলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে আবুল হোসেনের রাজধানীর গুলশানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করেন। এসময় তাদের সান্ত্বনা দেন তিনি। উল্লেখ্য, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরমধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App