×

জাতীয়

রাজধানীতে গণফোরামের মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

রাজধানীতে গণফোরামের মিছিল

ছবি: ভোরের কাগজ

অবরোধ কর্মসূচি সফলে মিছিল করেছেন গণফোরাম নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগ থেকে অবরোধ সফল করতে মিছিল শুরু করে শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজের সামনে দিয়ে আরামবাগ ঘুরে গণফোরাম চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্যে শেষ হয়। মিছিল শেষ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী। সঞ্চালনা করেন গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। আরো উপস্থিত ছিলেন গণফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুব ক্রিড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ,কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, এরশাদ জাহান সুমন, মাহফুজুর রহমান মাসুম, নূরনবী, ফারুক হোসেন, কামাল উদ্দিন সুমন, ইমাম হোসেন, শেখ শহিদুল, স্বপন দেওয়ান বুলেট। বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার মোঃ আতিকুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম সরদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লিটন জোয়ার্দার সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App