×

জাতীয়

পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে অপশক্তিগুলো জ্বালাও-পোড়াও করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে অপশক্তিগুলো জ্বালাও-পোড়াও করছে

ছবি: ভোরের কাগজ

বিদেশি অপশক্তিগুলো এদেশের অভ্যন্তরে সন্ত্রাস এবং জঙ্গিবাদের অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসীন হতে এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো জ্বালাও-পোড়াও, সন্ত্রাস এবং জঙ্গিবাদের অপরাজনীতি শুরু করেছে। মহাসমাবেশের নামে পুলিশ হত্যা, মানুষ হত্যা, সাংবিধানিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মতো ন্যাক্কারজনক কাজ করছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত 'সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি' শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত গবেষণাভিত্তিক সংগঠন এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। তিনি বলেন, অদম্য বাংলাদেশের উত্থানকে রুখে দিতে স্বাধীনতা বিরোধী দেশি ও বিদেশি অপশক্তিগুলো এদেশের অভ্যন্তরে সন্ত্রাস এবং জঙ্গিবাদের অপরাজনীতি চালিয়ে যাচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের জনগণকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রধান আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী বলেন, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং জ্বালাও-পোড়াও কখনো রাজনীতির হাতিয়ার হতে পারে না। এখন বিদেশি অপশক্তির স্বার্থ রক্ষার্থে স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো রাজনীতির নামে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবি'র সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিইউপি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইআরডিএফবি'র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App