×

জাতীয়

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১০:৪০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

শাহজাহান ওমর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ডিবি রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এদিকে, ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App