×

জাতীয়

আমলাতান্ত্রিক জটিলতায় মুখ থুবড়ে পড়েছে কারিগরি শিক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম

আমলাতান্ত্রিক জটিলতায় মুখ থুবড়ে পড়েছে কারিগরি শিক্ষা

ছবি: ভোরের কাগজ

সরকারের সদিচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় মুখ থুবড়ে পড়েছে কারিগরি শিক্ষা এমন অভিযোগ করেছে দেশের ৫ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংকট দূর করতে হলে ডাক্তারদের মতো কারিগরিতে বিশেষ ব্যবস্থায় শিক্ষক নিয়োগের দাবি জানান সংগঠনের নেতারা।

রবিবার (৫ নভেম্বর) সকালের দিকে রাজধানী কাকরাইলে আইডিইবি ভবনে ৮ নভেম্বর আইডিইবি'র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ-প্রকৌশল দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটি সভাপতি সভাপতি এ কে এম এ হামিদ।

তিনি বলেন, কারিগরি শিক্ষার মান বাড়াতে দরকার মানসম্মত শিক্ষক। সরকারের প্রতিশ্রুতি ছিল কারিগরি শিক্ষার ভর্তি হার ২০২০ সালের ২০ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪০ সালে ৫০ শতাংশে উন্নীত করবে। কিন্তু বাস্তবে ২০২০ সালের টার্গেট পূরণ হয়নি। সামনে টার্গেট কতটুকু পূরণ হবে তা নিয়ে আমরা সন্দিহান। কারণ মানসম্মত শিক্ষার চেয়ে অবকাঠামোতে বেশি মনোযোগ শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষানীতি-২০১০ এ বলা আছে, কারিগরিতে প্রতি ১২ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আছে মাত্র ১৮ শতাংশ শিক্ষক। বাকি ৮২ শতাংশ শিক্ষকের পদ ফাঁকা।

এদিকে ৮ নভেম্বর আইডিইবি'র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণ-প্রকৌশল দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনের আইডিইবি'র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান জানান, জাতীয় টেকসই উন্নয়নে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার গণমানুষের উদ্ভাবনী ধারণা ও উদ্যোক্তা বিকাশের বিষয়টি সামনে রেখে এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যচিত্রে দেখা যাচ্ছে দেশের সার্বিক বেকারত্বের হার ৩ দশমিক ৩৫ভাগ অর্থাৎ ২৫ লাখ ৮২ হাজার কর্মক্ষম মানুষ বেকার। যেখানে উচ্চ শিক্ষিত ১২ শতাংশ, উচ্চ মাধ্যমিক স্তরের ৪ দশমিক ৯৪%, মাধ্যমিক স্তরে ২ দশমিক ৮২ শতাংশ, প্রাথমিক স্তরে ১ দশমিক ৬৯ শতাংশ এবং শিক্ষিত নন ১ দশমিক ৭ শতাংশ জনগোষ্ঠীকে বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবছর কর্মক্ষম মানুষ কর্মবাজারে যুক্ত হলেও প্রচলিত কর্মধারণায় তাদের কর্মসংস্থান সম্ভব হচ্ছে না। ফলে গাণিতিক হারে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে।

এ সময় গণ-প্রকৌশল দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন শামসুর রহমান বলেন, ৮ নভেম্বর ঢাকাসহ দেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকের অংশগ্রহণে আলোচনা ও আনন্দ র‌্যালি, ১২ নভেম্বর আইডিইবি ভবনে 'উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি' শীর্ষক সেমিনার, ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা এবং ১৪ নভেম্বর ঢাকার নবীন প্রবীণ সম্মিলন ও সমাপনী অনুষ্ঠান হবে। যা কেন্দ্র ও জেলা পর্যায়ে পালিত হবে। ৮ নভেম্বর বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুস্তাসীর হাফিজ, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহজাহান কবির প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App