×

জাতীয়

আরেকটা ‘একতরফা’ নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম

আরেকটা ‘একতরফা’ নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার

ছবি: ভোরের কাগজ

সরকার আরেকটা ‘একতরফা’ নির্বাচনের দিকে এগুচ্ছে এমন অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, তা জনগণ হতে দেবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য গোটা জাতির নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলেছে এবং আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। কিন্তু বঞ্চিত, নিপীড়িত জনগণ সর্বশক্তি দিয়ে ভোটারবিহীন একতরফা নির্বাচন হতে দেবে না।

বৃহস্পতিবার ৯৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে বিএনপির সিনিয়র এই নেতা এসব কথা বলেন। রিজভী আরো হুশিয়ারি দিয়ে বলেন, সীমালঙ্ঘনকারী আওয়ামী লীগের বেপরোয়া দুর্বৃত্তপনার বিরুদ্ধে জনগণ পথে পথে, সড়কে সড়কে মহাসড়কে মানবপ্রাচীর গড়ে তুলে অবরোধ অব্যাহত রাখবে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত অবরোধ চলবে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণের দাবি অবরোধ চলবে, দলের মহাসচিবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অবরোধ চলবে, রক্ত ঝরানোর যে সহিংস নীতি গ্রহণ করেছে তা প্রতিরোধ করতে অবরোধ চলবে, গণতন্ত্রের বিজয় পতাকা উড্ডীন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

দেশের বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ গণতান্ত্রিক বিশ্বের কূটনীতিকদের মন্তব্যে ফ্যাসিজমের ক্রোধ ভয়ানক রূপ লাভ করেছে মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, পৃথিবীর নিষ্ঠুর এবং স্বৈরতন্ত্রের যেসমস্ত দেশ আছে যেখানে এখনো ফিডালিজম সামন্ততন্ত্র, রাজতন্ত্র বিরাজমান সেখানেও কিন্তু কোন সরকার এই ধরনের কথা বলার বা হুমকি দেয়ার সাহস পায় না।

তিনি আরো বলেন, একজন রাষ্ট্রদূতকে শারীরিক নির্যাতনের হুমকি দেয়া হয়েছে। অন্যদিকে আওয়ামী মন্ত্রী-নেতারা ক্রমাগতভাবে কদর্য ও ভয়ানক বানীমালা দিয়ে যাচ্ছেন। অবলীলাক্রমে তারা বাংলাদেশে শুধুমাত্র তাদের প্রতিপক্ষই নয়, জাতিসংঘ, মানবাধিকার গ্রুপ, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অচল, অবান্তর, বর্জনীয় শব্দে বাক্যবাণ নিক্ষেপ করে যাচ্ছেন। মিথ্যা প্রচারে নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের ওপর দায় চাপাতে র‍্যাব-পুলিশকে দিয়ে তীব্র দমন-পীড়নের কৃতিত্বে আস্ফালনের দ্বারা আওয়ামী লীগ বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসমাবেশের পর থেকে এই পর্যন্ত ৯ হাজার ৮৩১ জনের অধিক নেতা-কর্মী গ্রেফতার হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App