×

জাতীয়

এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়

ছবি: সংগৃহীত

এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়

ছবি: ভোরের কাগজ

হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে। তারা আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আছে। জনগণের সমর্থন নিয়েই সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে। এই সময়ে যে কারো পক্ষে জনপ্রিয়তা ধরে রাখা কঠিন কিন্তু একমাত্র আওয়ামী লীগ জনপ্রিয়তা ধরে রেখেছে। জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে। এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে। কারণ একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন, যারা জনগণের কল্যাণেই কাজ করে। বাকিরা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বুঝে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস ও লুটপাট করছে। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে তারা পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সারাদেশে তাদের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা আগুন সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, আজকের সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলের নির্বাচনী ইশতেহার ও তফসিল পরবর্তী দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও উপকমিটিগুলোর বিষয়গুলোও আলোচনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App