×

জাতীয়

আজ ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৯:২৯ এএম

আজ ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা (এনআইপি) বাস্তবায়নের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল আজ রবিবার (১২ নভেম্বর) ঢাকায় আসছে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব এবং শ্রম সচিবের সঙ্গে আগামী ১৫ নভেম্বর বৈঠক করবে। বৈঠকে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, শিশু শ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সংবাদমাধ্যমকে বলেন, শ্রম খাতের জন্য জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে 'অগ্রগতি পর্যালোচনা' করার লক্ষ্যে এই সফর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App