×

জাতীয়

কক্সবাজার-টেকনাফ সড়কে ট্রাক ও মিনি পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ১২:০৭ পিএম

কক্সবাজার-টেকনাফ আরকান সড়কে ট্রাক ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আর ১০ জন আহত হয়েছেন । শুক্রবার সকাল ৮টায় আরকান সড়কের রামুর রাবেতা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদুল হক (৩০) রামুর খুনিয়াপালং এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে ও পেশায় সবজি ব্যবসায়ী। তবে অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। কক্সবাজারের রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৮টায় টেকনাফগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপে থাকা ২ জন নিহত হন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App