×

জাতীয়

হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল বিএনপির

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল (১৯ নভেম্বর) ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুরু মশাল মিছিলটি মালিবাগ রেল গেইট হয়ে মালিবাগ মোড়ে এসে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App