×

জাতীয়

নির্বাচন করলে বিএনপিকে সহায়তা করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

নির্বাচন করলে বিএনপিকে সহায়তা করা হবে

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে সর্বাত্মক সহায়তা দেয়া হবে। তবে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না বলেও জানান তিনি।

রবিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন। তবে কি ধরনের সহায়তা করা হবে তা তিনি স্পষ্ট করেন নি।

মো. আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো আমাদের সহায়তা করেন তাহলে অবশ্যই করবো। তবে রাজনৈতিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করার তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।

প্রশাসন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, পুলিশ প্রশাসনে অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দল বলছে ভোটে পরিবেশ নেই? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, চিরকাল সরকারী দল বিরোধী দলের উপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারী দলের উপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App