×

জাতীয়

ঢাকা মহানগর আদালতে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

ঢাকা মহানগর আদালতে ককটেল বিস্ফোরণ

ছবি: ভোরের কাগজ

মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এই ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ককটেল বিস্ফোরণ স্থানের কয়েক মিটার দূরেই জুতা সেলাইয়ের কাজ করছিলেন শ্রীবাস দাস। তিনি ভোরের কাগজকে বলেন, আমি পাশেই জুতা কালির কাজ করছিলাম। হঠাৎ করে পাশে এই বিস্ফোরণ। আমি অনেক ভয় পেয়ে যাই। তবে কে বা কারা ফেলেছে আমি দেখিনি।

বিস্ফোরণের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, এরআগে কখনো এমন ঘটনা ঘটে নি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরেই আজ এমন ঘটনা ঘটলো। হয়তো রাষ্ট্রপক্ষ কিংবা সরকারকে ভয় দেখাতে এই ককটেল বিস্ফোরণ। কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তবে আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারতো।

এরআগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো পেছানো হয়। আজ সোমবার (২০ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক আগামী ২২ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App