×

জাতীয়

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৪:২২ পিএম

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে আদালত অবমাননার দায়ে পাঁচ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

র‍্যাব-২ এর পাঠানো এক বার্তায় বলা হয়, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তিনি গ্রেপ্তার হন। আজ (২২ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করা হয়।

র‍্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App