×

জাতীয়

অবরোধ সমর্থনে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৪:০২ পিএম

অবরোধ সমর্থনে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল

ছবি: ভোরের কাগজ

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে বিএনপিসহ শরিকদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টন হয়ে কাকরাইল ঘুরে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একতরফা নির্বাচন করে সরকার পার পাবে না। সরকারের নির্বাচনী নীলনকশা বাস্তবায়ন হতে দেয়া হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন। অন্যথায় নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। মিছিলে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস—চেয়ারম্যান শাহআলম হাওলাদার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি এর চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর এর শীর্ষ নেতা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App