×

জাতীয়

দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মাদক মামলায় দুইজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ নভেম্বর) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার ফৈজার বাপের পালং গ্রামেরৈ আব্দুল হক মৌলভীর ছেলে মো. আব্দুর রহিম (৫৬) ও বরিশালের গৌরনদী থানার উত্তর মাগুরা গ্রামের রহিম মৃধার ছেলে জালাল মৃধা।

আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন আসামি আব্দুর রহিম ও জালাল মৃধাকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআই মো. আছমত আলী বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App