×

জাতীয়

অবরোধ সমর্থনে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

অবরোধ সমর্থনে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ দাবীতে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার একতরফা নির্বাচন করার নীলনকশা হিসেবে রাজধানীবিদদের গরুর মতো বেচাকেনা করছেন। কিন্তু দেশপ্রেমিক কোনো রাজনীতিবিদ বা দল জাতির সাথে বিশ্বাসঘাতকা করে এই অবৈধ সরকারের অধীনে আজ্ঞাবহ ইসির অধীনে নির্বাচনে যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্রান্তিলগ্নে যারা মীরজাফর হিসেবে উদয় হবে তারা জনগণের দ্বারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান শাহআলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App