×

জাতীয়

জাপার প্রার্থী তালিকায় নেই দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম

জাপার প্রার্থী তালিকায় নেই দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৩০০ আসনে প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৮৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘোষিত প্রার্থী তালিকায় নাম নেই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের। তবে তাঁর সম্মানার্থে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি। ঘোষণা শেষে বিষয়টি জানান চুন্নু।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এসময় চুন্নু বলেন, আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি-না সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই।

তিনি আরো বলেন, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাকে একাধিকবার ফোন করেছেন। প্রথমে দুটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন। আমার চেয়ারম্যান আমাকে বলেছেন, উনি তিনটি ফরমের কথা বলেছেন, তিনি এলে তিনটা ফরমই দিও। আমি বলেছি, আপনি যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করে নির্দেশ দেন আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই কোনো লোকও পাঠান নাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App