×

জাতীয়

রবিবার ইসির সঙ্গে বৈঠকে বসছে ইইউর বিশেষজ্ঞ দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

রবিবার ইসির সঙ্গে বৈঠকে বসছে ইইউর বিশেষজ্ঞ দল

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রবিবার (০৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে।

এর আগে গত ২৯ নভেম্বরের বৈঠকে সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে। তখন তারা জানিয়েছিলেন, রবিবার ইইউর কারিগরি বিশেষজ্ঞ দল আসবে এবং নির্বাচনের কারিগরি বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন।

২৯ নভেম্বরের বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছিলেন, তারা গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ইইউ-এর একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবে। এরই মধ্যে চারজন দেশে এসেছেন। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়, সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরি বিশেষজ্ঞ দলের সঙ্গে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সংস্থাটির নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনী বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত থাকার কথা রয়েছে। তারা নির্বাচনের কারিগরি বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আশা করছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ ছাড়াও বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক আসার জন্য আবেদন করেছে। এছাড়া ৩৪টি দেশ ও চারটি সংস্থার মোট ১১৪ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময় ৭ ডিসেম্বর।

অন্যদিকে তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে অন্য যে কোন বারের চেয়ে এবার বিদেশীদের আগ্রহ অনেক বেশী তা বলাই বাহুল্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App