×

জাতীয়

আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম

আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম আরো শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিগজাউম উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্ররকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় মিগজাউম নামটি মায়ানমার এর দেয়া। মিগজাউম হল একটি বার্মিজ শব্দ যার অর্থ "একটি বড়, শক্তিশালী ঈগল"।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App