×

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা, যুবক দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:২২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা, যুবক দগ্ধ

ছবি: ভোরের কাগজ

রাজধানীর যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসান (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র দগ্ধ হয়েছেন। ওই শিক্ষার্থীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী মাতুয়াইলে রাজধানী ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

দগ্ধ হাসান জানান, তিনি থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন তিনি। বর্তমানে চাকরির খোঁজ করছেন। একটি কাজে ঢাকায় এসেছিলেন। রাতে অনাবিল বাসে করে ফতুল্লার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় রাস্তার পাশ থেকে কেউ একটি পেট্রোল ভর্তি কাঁচের বোতল বাসের জানলা দিয়ে ছুড়ে । আর সেই বোতলটি গিয়ে পড়ে সেই জানালার পাশের সিটে বসা হাসানের ব্যাগের উপর। তখন তিনি সেটি দ্রুত সরাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে। তখন তাড়াহুড়া করে নামতে গিয়ে তার পায় এবং হাত দগ্ধ হয়।

এদিকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, রাত পৌনে ৯টার দিকে অনাবিল পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ২-৩টি সিট পুড়ে যায়। আর বাস থেকে নামতে গিয়ে এক নারী পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে কেউ দগ্ধ হয়েছেন কিনা সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেন নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App