×

জাতীয়

সোনার দাম ভরিতে কমেছে ১৭৫০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ এএম

সোনার দাম ভরিতে কমেছে ১৭৫০ টাকা

ছবি: কিটকো

দেশে সোনার দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমা‌নো হয়েছে। ফলে প্রতি ভরির দাম এখন হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

বুধবার (৬ ডি‌সেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, বৃহস্প‌তিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন মূল্যে ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি করা হবে।

তবে অপরিবর্তিত থাকবে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন ১০৫০ টাকা।

এর আগে গত ২৯ নভেম্বর সোনার দাম একদফা বাড়ায় বাজুস। এটি ৩০ নভেম্বর থেকে কার্যকর হয়েছিলো। নতুন মূল্য নির্ধারণের পর আগারে চেয়ে ১ হাজার ৭৫০ টাকা কম দামে এখন থেকে দেশের বাজারে সোনার বিক্রি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App