×

জাতীয়

শিল্পকলার মঞ্চে ঢাকা থিয়েটারের ‘মেডিয়া’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

শিল্পকলার মঞ্চে ঢাকা থিয়েটারের ‘মেডিয়া’

গ্রিক পৌরাণিক কাহিনী অবলম্বনে নাটক ‘মেডিয়া’। ছবি: ভোরের কাগজ

শিল্পকলার মঞ্চে ঢাকা থিয়েটারের ‘মেডিয়া’

গ্রিক পৌরাণিক কাহিনী অবলম্বনে ঢাকা থিয়েটার মঞ্চে এনেছে দলটির নতুন প্রযোজনার নাটক ‘মেডিয়া’। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

ইউরেপিডিসের রচনা থেকে নাটকটি ইংরেজি অনুবাদ করেছেন জর্জ থিওডোরিডিস ও বাংলায় রূপান্তর করেছেন আবদুস সেলিম। নির্দেশনায় ছিলেন হুমায়ুন কবীর হিমু।

ইস্কিলাস (খ্রিষ্টপূর্ব ৫২৫-৪৫৫) এবং সফোক্লিস (খ্রিষ্টপূর্ব ৪৯৭-৪০৬)-এর ক্ল্যাসিক বা চিরায়ত নাট্যরীতি-ধারাবাহিকতার এক উজ্জ্বল নক্ষত্র হলেন ইউরিপিডিস (খ্রিষ্টপূর্ব ৪৮০-৪০৬)। তিনি নিঃসন্দেহে গ্রীক ভাষার একজন প্রথিতযশা ট্র্যাজেডি রচয়িতা।

পুরাকাল বিশেষজ্ঞের অনেকেই মনে করেন ইউরিপিডিস তার জীবদ্দশায় সর্বমোট পঁচানব্বইটি (মতান্তরে বিরানব্বই) নাটক রচনা করেছিলেন, যার ভেতর আজ পর্যন্ত আঠারো বা উনিশটি নাটকের হদিস পাওয়া যায়। ক্ল্যাসিক গ্রিক সংস্কৃতিতে সবচাইতে সুখ্যাত এবং প্রভাবশালী নাট্যকার রূপে তিনি চিহ্নিত। তার শ্রেষ্ঠ নাটক হলো ‘মেডিয়া’।

বলা হয়ে থাকে ইউরিপিডিস/গ্রিক পৌরাণিক কাহিনিকে এক নতুন ধারা এবং মাত্রাতে বিন্যস্ত করেছিলেন, এর ভেতর প্রাধান্য পেয়েছিল মানব চরিত্রের ততসংক্রান্ত দিকগুলো-মেডিয়া যার ভেতর সবচাইতে উল্লেখ্য। নাটকে একজন নারীকে তার স্বামী কীভাবে নিগৃহিত এবং অকিঞ্চিৎকরভাবে ব্যবহার করে তার পুরুষতান্ত্রিক যৌন ইচ্ছা ও উচ্চাকাঙ্খাকে চরিতার্থ করতে এবং তারই অভিঘাতে সেই নারী, যার নাম মেডিয়া, কীভাবে তার প্রতিশোধ নেয় সেই তীব্র জিঘাংসার কাহিনি চিত্রিত হয়েছে এই নাটকে। মেডিয়া ব্যতিরেকে ইউরিপিডিস রচিত নাটকগুলোর ভেতর উল্লেখযোগ্য হলো হ্যাকুবা, ব্যাচ, হিপোলেটাস, অ্যালসেস্টিস এবং দ্য ট্রজান উইমেন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তাহমীদা মাহমুদ, ফাহমিদা কামাল, মিলু চৌধুরী, মাহমুদুর রহমান শুভ, সাইফুদ্দীন আহমদ দুলাল, সিফাত, আদৃতা, কাজী মো. আব্দুল গনি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App