×

জাতীয়

একদলীয় শাসনব্যবস্থার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

একদলীয় শাসনব্যবস্থার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে

ছবি: ভোরের কাগজ

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার আবারও একতরফা নির্বাচন করে একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখার স্বপ্ন দেখছে। কিন্তু সে স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি বলেন, বিদেশী রাষ্ট্র নয়, দেশের জনগণ এই অবৈধ সরকারকে স্যাংশন দিয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ড. ফরিদুজ্জামান বলেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আজকে দেশে কোনো মানবাধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ন্যায় বিচার নেই। গণতন্ত্র আজ ভূলন্ঠিত। মানুষ আজ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়। আর এর জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল দেশপ্রেমিক জনগণকেও রাজপথে নামতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান ড. নূরুল ইসলাম বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের কমরেড সৈয়দ নূরুল ইসলাম, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জোট নেতা নবী চৌধুরী, বেলাল আহমেদ, মনির শরিফ, অ্যাডভোকেট শাহ আলম বাদল, ইঞ্জিনিয়ার মো. বারেক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App