×

জাতীয়

পেঁয়াজ আমদানিতে বিশ্বে ১ নম্বরে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পিএম

পেঁয়াজ আমদানিতে বিশ্বে ১ নম্বরে বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ বর্তমানে পেঁয়াজ আমদানিতে বিশ্বের ১ নম্বরে অবস্থান করছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে, ২০২২ সালে বাংলাদেশে ৭ লাখ ২৭ হাজার টন পেঁয়াজ আমদানি করে। ওই বছর আর কোনো দেশ বাংলাদেশের চেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেনি। জাতিসংঘের পণ্যবাণিজ্য পরিসংখ্যানের তথ্যভান্ডার (ইউএন কমট্রেড) অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের পর সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা আমদানি করে ৬ লাখ ৬০ হাজার টন পেঁয়াজ। তৃতীয় অবস্থানে মালয়েশিয়া। তারা আমদানি করে ৫ লাখ টন।

পেঁয়াজ উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায়ও আছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম, তবে অভ্যন্তরীণ উৎপাদনে দেশের চাহিদা মেটানো যাচ্ছে না বলে দেশে পেঁয়াজের আমদানি বাড়ছে। ফলে বাংলাদেশ বিশ্বতালিকায় পেঁয়াজ আমদানির শীর্ষে অবস্থান করছে ।

গত ৭ ডিসেম্বরে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আগামী ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করে। এরপরথেকেই বাংলাদেশে পেঁয়াজের বাজার রাতারাতি চড়া হয়েছে। ব্যবসায়ীরা এখন পেঁয়াজ আমদানির জন্য বিকল্প বাজারের খোঁজ করতে শুরু করেছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। তখন বাংলাদেশের বাজারে প্রথমবারের মত আমদানি করা হয় ডাচ পেয়াজ।

এবারে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের পর নেদারল্যান্ডসের রপ্তানিকারকরা সে সুযোগ নিশ্চই কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, বিশ্বে এখন পেঁয়াজের সবচেয়ে বড় বাজার বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App