×

জাতীয়

পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হলেন শিমুল বিশ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হলেন শিমুল বিশ্বাস

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপির সমন্বয়ক করা হয়েছে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব কারাগারে থাকায় জেলা বিএনপির রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে গত ২১ নভেম্বর গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App