×

জাতীয়

ঘন কুয়াশায় দুই লঞ্চে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ এএম

ঘন কুয়াশায় দুই লঞ্চে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় দুই লঞ্চে সংঘর্ষ, নিহত ১
ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েকজন। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভোলা-ঢাকা রুটে চলাচলকারী সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সুরভী-৮ লঞ্চের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান। নিহতের নাম মো. সোহেল (৩০)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। [caption id="attachment_480666" align="aligncenter" width="643"]ঘন কুয়াশায় ২ লঞ্চের সংঘর্ষ, নিহত ১ নিহত মো. সোহেল[/caption] এ ঘটনায় প্রত্যক্ষদর্শী শাফায়াত আহমেদ রাজিব জানান, সোমবার রাত ৯টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াই‘শ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চ ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। লঞ্চটির ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, চাঁদপরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে ডুবোচরে আটকে ছিলে সুরভী-৮। এসময় চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সুরভী-৮ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চের ডানপাশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। আহত হন কয়েকজন যাত্রী, পরে তাদের মধ্যে সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি আরো জানান, মঙ্গলবার সকালে জোয়ার আসার পর সুরভী-৮ লঞ্চটি ঢাকায় এসে পৌঁছায়। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সোহেলের পরিবারকে খবর দেয়া হয়েছে। হতাহতরা সবাই সুরভী-৮ লঞ্চের যাত্রী।এ ঘটনায় টিপু-১৪ লঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App