×

জাতীয়

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ১১:২৭ এএম

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে গতকাল শনিবার রাতে টাঙ্গাইল ও রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। টাঙ্গাইল :  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার পাইকরা ইউনিয়নের গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে।  টাঙ্গাইল র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম দাবি করেন, গতকাল রাত আড়াইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। র‍্যাব কর্মকর্তা আরো দাবি করেন, এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মো. রুহুল গোলড়া গ্রামের বাসিন্দা। র‍্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। এলাকায় তিনি কাইলা রুহুল নামে পরিচিত ছিলেন।   রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রকিবুল ইসলাম অপি নামে ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি একজন মাদক বিক্রেতা। রবিবার (৩ জুন) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিষয়টি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App