×

জাতীয়

আরো কমেছে ডলারের দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ এএম

আরো কমেছে ডলারের দর

ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দাম গত ১৫ দিনের ব্যবধানে আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্ধারিত দর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বুধবার ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২৫ পয়সা দর কমানোর ফলে ডলারের নতুন ক্রয় দর নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বিক্রয় দর নির্ধারণ হয়েছে ১১০ টাকা।

বিষয়টি  নিশ্চিত করে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, এখন থেকে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা আর বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।

বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে এ দাম নির্ধারণ করে থাকে সংগঠন দুটি।

দায়িত্ব নেয়ার পর থেকে ডলারের দাম বাড়িয়েই যাচ্ছিলো তারা। তবে গত ২২ নভেম্বর প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমানো হয়। এক সপ্তাহের ব্যবধানে ২৯ ডিসেম্বর আরও ২৫ পয়সা কমানো হয় ডলার দর। আর তৃতীয় দফায় গতকাল কমানো হয়েছে আরও ২৫ পয়সা।

কোভিড মহামারী থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময় ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে দেশের মুদ্রা বাজারে ডলারের চাহিদা বাড়তে থাকে। ডলারের বাজারে অস্থিরতা তৈরি হলে বাফেদা ও এবিবি দর নির্ধারণের দায়িত্বে আসে। এরপর থেকে পরিস্থিতি সামাল দিতে ক্রমাগত ডলারের দর বাড়িয়ে আসছিল সংগঠন দুটি।

দর বাড়ানোর হার বেশি হয়ে যাচ্ছে কি না এমন সমালোচনার মধ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো ডলারের দর কমিয়েছে সংগঠন দুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App