×

জাতীয়

১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য দেশি-বিদেশি মহলের অপ-তৎপরতার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১৫৪ জন শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিক। সব ধরনের অপচেষ্টা অতীতের মতোই মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তারা। বিবৃতিতে শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিকদের পক্ষে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন। স্বাধীনতার ৫২ বছর পরেও বাংলাদেশের জনগণকে স্বাধীনতার পরাজিত শক্তির সাথে লড়াই করতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন বিশিষ্ট নাগরিকগণ। এই অপশক্তির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সামরিক বাহিনীর অগণিত বীর সদস্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিহত হয়েছেন জানিয়ে বিবৃতিতে তাঁরা বলেন, ‘এ দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে এখনো ছিনিমিনি খেলছে স্বাধীনতার পরাজিত শত্রুরা।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গুপ্তঘাতক চক্রের মতো গোপন স্থান থেকে হরতাল অবরোধের নামে সাধারণ মানুষের জানমাল, গণপরিবহণ, ট্রেন ইত্যাদির ওপর চোরাগোপ্তা হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে পাকিস্তানি পরাজিত শক্তি। বিদেশি সাহায্য নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বিদেশি শক্তির ওই দোসররা অর্থনীতি ধ্বংসের মরণখেলায় মেতে উঠেছে জানিয়ে শঙ্কা প্রকাশ করেন ১৫৪ জন শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে বলা হয়, নাশকতাকারীদের ষড়যন্ত্র সফল হলে ইরাক, সিরিয়া, লিবিয়া কিংবা আফগানিস্তানের পরিণতি ভোগ করবে বাংলাদেশকে। এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে বিপুল উৎসাহ আর উদ্দীপনা সহকারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিশিষ্ট নাগরিকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App