×

জাতীয়

বিএনপি-জামায়াত মানুষ না পশু, কেরানীগঞ্জকে বিএনপিমুক্ত করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

বিএনপি-জামায়াত মানুষ না পশু, কেরানীগঞ্জকে বিএনপিমুক্ত করতে হবে

ছবি: সংগৃহীত

"বিএনপি-জামায়াত মানুষ নয়, এরা পশু" এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কেরানীগঞ্জকে বিএনপিমুক্ত করতে হবে। তাদেরকে বয়কট করতে হবে।

বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের কোন আন্দোলনই সফল হয়নি। অসহযোগ আন্দোলনও সফল হবে না। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হবে। কেউ এ নির্বাচন বানচাল করতে পারবে না।

ঢাকা-২ আসনের আওয়ামী লীগের এনেতা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবারো জনগণ নৌকা প্রতীকে ভোট দেবেন।

রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ উদ্দিন সানজিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহসভাপতি, নাসিম হোসেন অপু, বদিউল আলম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য শিলারা ইসলাম, আইকে শাহীন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App