×

জাতীয়

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় বাইকচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় বাইকচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শরিফ হোসেন (৩৮) নামে এক বাইকচালক রাস্তায় পড়ে গেলে বাসচাপায় তিনি প্রাণ হারিয়েছেন।

তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে ধোলাইপাড় অংশে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, সকালে ওই ব্যক্তি ধোলাইপাড়ের ঢাল দিয়ে হানিফ ফ্লাইওভারে উঠছিলেন।তখন মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। ছিটকে পড়লে দেশ ট্রাভেল পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

তিনি আরও জানান, ঘটনার পর বাসটি চালকসহ জব্দ করা হয়েছে। আর নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। এ ঘটনা একটি মামলা পক্রিয়াধীন। নিহত শরিফের বাবার নাম মোবারক আলী। তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App