×

জাতীয়

ঢাকার নির্বাচনী অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

ঢাকার নির্বাচনী অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক

ঢাকার নির্বাচনী অঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকার রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দেন।

ইসি সূত্রে জানা গেছে, এই বৈঠক শেষ করার পর বিকেল ৩টায় ঢাকার ২০টি আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি।

উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App