×

জাতীয়

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, ৪ সন্দেহভাজন নজরদারিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, ৪ সন্দেহভাজন নজরদারিতে

ছবি: সংগৃহীত

রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন চারজনকে নজরদারিতে রেখেছে র‌্যাব। তাদের মধ্যে দু’জন ভাসমান অপরাধী, যারা ভাড়াটে হিসেবে বিভিন্ন অপকর্ম করেন। অপর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা রাজনৈতিক দলের কর্মী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এসব কথা জানান র‌্যাব–৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব–৩ অধিনায়ক বলেন, ‘গোয়েন্দা তথ্য ও তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে চারজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম–ঠিকানা–ছবি আমাদের কাছে রয়েছে। এরই মধ্যে তাদের নজরদারির আওতায় আনা হয়েছে। এখন তাদের অপরাধ সংশ্লিষ্টতা যাচাই–বাছাই করে দেখা হচ্ছে। আগুনের ঘটনায় তাদের কার কী ভূমিকা ছিল তা জানার চেষ্টা চলছে। সব নিশ্চিত হলে তাদের গ্রেপ্তার করা হবে।’ র‌্যাব জানায়, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়নি। বরং প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। কিছু লোক তাদের ট্রেনে উঠতে–নামতে দেখেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা বিমানবন্দর বা আশপাশের কোনো স্টেশন থেকে ট্রেনে ওঠেন এবং তেজগাঁও এলাকায় নেমে যান। তাদের মধ্যে ভাড়াটে দুজন মাদকসেবী। মাদকের টাকা সংগ্রহের জন্য অর্থের বিনিময়ে তারা অপরাধে জড়িয়ে থাকতে পারেন।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ অধিনায়ক বলেন, ‘রেলের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের টিম রেলের বগিগুলো (কোচ) স্ক্যান করবে। সাধারণভাবে ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হবে। বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি। রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ নেয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App