×

জাতীয়

নোয়াখালীতে পিকআপভ্যানের চাপায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১০:৪২ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাটে পিকআপভ্যান চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের মেয়ে লামিসা আক্তার (৭)। রবিবার সন্ধ্যা সাতটার দিকে হজনিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকসানা উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আলী আহম্মদ মেম্বার বাড়ির প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছমির মুন্সিরাহাট বাজারের একটি হাসপাতালে অসুস্থ এক আত্মীয়কে দেখে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন রোকসানা ও তার মেয়ে লামিসা। হজনিখাল এলাকায় আসার পর অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় একটি পিকআপভ্যান দুইজনকে চাপা দিলে ঘটনাস্থলে রোকসানা আক্তার নিহত হয়। আহত অবস্থায় লামিসাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

 আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা

নাসীরুদ্দীন পাটওয়ারী আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী স্নিগ্ধার

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী স্নিগ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App