×

জাতীয়

কয়েক ঘণ্টার যাত্রা‌বির‌তিতে ঢাকায় ভুটানের ‘কুইন মাদার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:০০ এএম

কয়েক ঘণ্টার যাত্রা‌বির‌তিতে ঢাকায় ভুটানের ‘কুইন মাদার’

ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং তার রাজকীয় প্রতিনিধিদল ঢাকায় যাত্রাবিরতিতে ছিলেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রানজিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি ক‌রেন ভুটানের রানী। রানী ও তার প‌রিবারের ঢাকায় ট্রানজিট করার বিষয়‌টি পররাষ্ট্র মন্ত্রণালয় নি‌শ্চিত করেছে। তবে তাদের গন্তব্যের বিষ‌য়টি নিরাপত্তার স্বার্থে খোলাসা করে‌নি।

রানী ও তার রাজকীয় পরিবারের প্রতিনিধিদলকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং সংসদ সদস্য নাহিদ এজাহের খান।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সন্ধ্যায় ভুটানের ‘কুইন মাদার’ ও রাজকীয় প্রতি‌নি‌ধিদ‌ল ঢাকায় কয়েক ঘণ্টার জন্য যাত্রা‌বির‌তি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রানী তার রাজপরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

ঢাকায় ট্রানজিটের সব ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App