×

জাতীয়

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিন

জাতীয় প্রেসক্লাবের সামনে ডামি নির্বাচন বর্জন ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে এবং অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ জনগণকে ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেয়ার আহবান জানিয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ও পল্লবী এলাকায় ডামি নির্বাচন বর্জন ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে এবং অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ করার সময় তিনি এ আহবান জানান।

ডা. জাহিদ বলেন, এই অবৈধ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না শুধু নিজেদের কথা চিন্তা করে। সরকার নির্বাচনী খেলা শুরু করেছে। তারা নিজেরা নিজেরা সিট ভাগ করে দিয়ে দিয়েছে। এই নির্বাচনে দেশের অধিকাংশ লোক অংশগ্রহণ করবে না, বিরোধী দল অংশগ্রহণ করবে না। কাজেই এই ভোট গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না, এই নির্বাচন হলে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, তাই এই নির্বাচনকে রুখে দেওয়ার জন্য দেশের বৃহৎ রাজনৈতিক দল ও দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ আজ ঐক্যবদ্ধ। ৭ জানুয়ারির নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না এবং আপনারা সবাই সবাইকে বলবেন যাতে ভোট দিতে কেউ না যায়।

তিনি আরো বলেন, এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে যে জয়ী হবে তারাই সরকার গঠন করবে। আর এটা নির্ধারণ করবে দেশের জনগণ। জনগণ এদেশের মালিক তারাই নির্ধারণ করবে আগামীতে ক্ষমতায় কে যাবে। কোন বাড়ি কোন প্রতিষ্ঠান কোন একক ব্যক্তি নির্ধারণ করবে না কে ক্ষমতায় যাবে। এটা নির্ধারণ করবে এদেশের জনগণ কারণ জনগণই এদেশের মালিক। এদেশের জনগণ তাদের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য সুযোগ চায়। ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে না গেলে সেই সুযোগ আসবে। তাই তিনি জনগণকে ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেয়ার আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, পেশাজীবী নেতা এডভোকেট ইকবাল শেখ, সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, সাবেক সাংবাদিক নেতা আল আমিন, ইকবাল হোসেনসহ পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App