×

জাতীয়

কৌশলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিচ্ছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

কৌশলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিচ্ছে সরকার

ছবি: ভোরের কাগজ

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার কৌশলে বিচারবিভাগ, স্বাস্থ্যব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ জানে এবার তাদের পতন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। তাই রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিচ্ছে। যাতে এ দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবি বিএনপিসহ বিরোধী জোটগুলোর ডাকা অবরোধের সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ফরহাদ বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায়, আর ক্ষমতায় থাকলে রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করে। এদের হাতে দেশ ও জনগণ কিছুই নিরাপদ নয়। গুম-খুন এদের স্বভাবগত অভ্যাস। এরা বিরোধীমত কখনও সহ্য করতে পারে না। প্রতিবাদ করলেই রক্ষা নেই। তাই সম্মেলিত প্রতিবাদ করতে হবে। রাজপথে নামতে হবে। কতজনকে তারা গুম-খুন করবে? এক সময় তাদের বুলেট শেষ হয়ে যাবে। তাই আসুন নিজের জীবন দিয়ে হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যাই।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুণ সোহেল, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনপিপি নেতা নজরুল ইসলামসহ জোট নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App