×

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ পিএম

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যাতিত ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন বাতিলে বিরোধী ও সমমনা দলগুলো দিচ্ছে লাগাতার হরতাল-অবরোধ। এমন পরিস্থিতিতে আগামী ৭ জানুয়ারির  নির্বাচন পর্য‌বেক্ষণ কর‌তে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। আগামী ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন তারা।

রবিবার (২৪ ডিসেম্বর) আইআরআই ও এনডিআই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, গত সপ্তা‌হে বাংলা‌দে‌শে এসেছে আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতি‌নি‌ধি দল। ৭ জানুয়ারির নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে তারা। পাশাপাশি সেগু‌লোর প্রযুক্তিগত মূল্যায়ন করবে মার্কিন প্রতিনিধি দল।

সেই দলে ৫ বিশ্লেষক রয়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বীকৃতি পেয়েছেন তারা। প্রযুক্তিগত মূল্যায়নে বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে- আন্তঃদলীয়, নারী ও প্রান্তিক গোষ্ঠীর ওপর সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। এসব মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা দেখবেন তারা।

এছাড়া ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর প্রযুক্তিগত মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবেন প্রতি‌নি‌ধি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App