×

জাতীয়

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:২০ এএম

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা। প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ব্রিজের পাশে লাইনচ্যুত হয়েছে। কতক্ষণে ঠিক হবে বলা যাচ্ছে না। তবে ঢাকা হতে জয়দেবপুরমুখী ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, স্টেশন পার হওয়ার পর টঙ্গী ব্রিজের পাশে ঢাকা অংশে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাজ চলমান রয়েছে। স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App