×

জাতীয়

ট্রাকের ভোট চাইলে বেঁধে রাখার নির্দেশ নৌকা প্রার্থীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

ট্রাকের ভোট চাইলে বেঁধে রাখার নির্দেশ নৌকা প্রার্থীর

সিদ্দিকুর রহমান

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ট্রাক প্রতীকে কোনো চেয়ারম্যান ভোট চাইলে, তাকে পিঠমোড়া করে বেঁধে রাখার নির্দেশের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দলমনোনীত প্রার্থী (নৌকা) সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। নির্বাচনী কর্মী সভায় দেয়া ওই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় আয়োজিত নির্বাচনী কর্মী সভায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট না দেয়ার হুমকি দিয়ে নৌকার কর্মী সমর্থকদের ওই নির্দেশ দেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। চলতি বছরের শেষের দিকে নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) উপনির্বাচনে নৌকা নিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারো আওয়ামী লীগ তাকেই দলীয় প্রতীক নৌকা দিয়েছে।

এই আসনে মোট আট প্রার্থী মাঠে থাকলেও প্রকৃতপক্ষে নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে নৌকার সিদ্দিকুর রহমানকে বলতে শোনা যায় কোনো নৌকার মেম্বার, চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিঠমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বর, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।

এ ঘটনায় জানতে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে একাধকবার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন মোবাইল ফোনে বলেন, প্রার্থী নিজেই হুমকি দিচ্ছেন। বিষয়টি নির্বাচনী আচরণ বিধির পরিপন্থি। এর আগেও সিদ্দিকুর রহমানের লোকজন তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এখন হুমকি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করবেন।

বড়াইগ্রামের বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহর পিতা আব্দুল কুদ্দুস এ আসনে নৌকা নিয়ে পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। এক মেয়াদে প্রতীমন্ত্রীও ছিলেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী শোভনের পক্ষে ভোটের মাঠে রয়েছেন তিনি। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্যই তারা নৌকায় না চড়ে ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্র প্রার্থীর ট্রাকে উঠেছেন। অথচ নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিভিন্নভাবে হুমকি দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।

সহাকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, এবিষয়ে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App