×

জাতীয়

‘বিএনপি বর্জন করতে পারে, কিন্তু বাধা দেয়ার অধিকার নেই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম

‘বিএনপি বর্জন করতে পারে, কিন্তু বাধা দেয়ার অধিকার নেই’

সাবের হোসেন চৌধুরীে

বিএনপির ভোটে বাধা দেয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিষেশ দূত ও ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, বিএনপি ভোট বর্জন করতে পারে। এটা তাদের রাজনৈতিক কৌশল। সোমবার নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরী সংসদীয় আসন ঢাকয় ৯ নম্বর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। ঢাকা ৯ আসনের ৫নং ওয়ার্ডের কদতলার প্রিন্স গার্ডেন মাঠে নতুন ভোটারদের সৌজন্যে ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবের হোসেন চৌধুরী। বিকাল ৪ টায় দক্ষিণ বনশ্রীর প্লট মালিক সমিতির সঙ্গে উঠান বৈঠক করেন তিনি। পরে একই এলাকায় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ বনশ্রী কেন্দ্র ভিত্তিক সমন্বয়কারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর ৭৪নং ওয়ার্ডের মধ্য নন্দীপাড়া মোহাজের কলোনীতে উঠান বৈঠক, সুধী সমাবেশ ও প্রচারণা করা হয়।

নন্দীপাড়া মোহাজের কলোনীর সুধী সমাবেশে প্রায় ২ হাজারের বেশি লোজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, বিএনপি বলে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই। কিন্তু এ সমাবেশ প্রমাণ করে মানুষের ভোট দিতে উন্মূখ হয়ে আছে। নতুন ভোটারা আগামী ৭ জানুয়ারির অপেক্ষায় আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App