×

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু, ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পদ্মার মাঝ নদীতে মোট ৪টি ফেরি আটকে ছিল।

এরআগে সোমবার রাত সাড়ে ১২টা থেকে কুয়াশার কারণে এ রুটে চলাচলকারী ফেরি বন্ধ করে দেয়া হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। ফলে কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানিয়েছে, সোমবার ১২টা ৩০ মিনিটের পর থেকে পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে নদীর উভয় ঘাট থেকে ছেড়ে আসা ৪টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এছাড়া পৃথক দুইটি ঘাটে ১০টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করেছিলো। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App