×

জাতীয়

শীতার্তদের পাশে ‘মনিপুর ক্লাব’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম

শীতার্তদের পাশে ‘মনিপুর ক্লাব’

রাজধানীর মিরপুরে মনিপুর ক্লাবের শীতবস্ত্র বিতরণ। পুরোনো ছবি

প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক এবং সেবামূলক কাজ করে আসছে রাজধানীর মিরপুরের ‘মনিপুর ক্লাব’। ২০১৯ সাল থেকে যাত্রা শুরু হওয়া এই ক্লাবটি সবসময়ই মানুষের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তারই ধারাহাহিকতায় আগামীকাল শুক্রবার  (২৯ ডিসেম্বর) অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে ক্লাবটি। ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলী কাওসার এ প্রসঙ্গে বলেন- আমরা সবসময়ই চেষ্টা করি গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। এরমধ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। তারই ধারাবাহিকতায় এবারের শীতেও শীতবস্ত্র বিতরণ করছি। সামনেও করে যেতে চাই। তিনি আরো জানান, তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে- ১. করোনাকালীন সময়ে বাসায় বাসায় গিয়ে ত্রাণ বিতরণ। ২. পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ । ৩. শীতে কম্বল ও বস্ত্র বিতরণ। ৪. ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। ৫.ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্পেইন। ৬. ঈদের সময় মানুষের মাঝে অর্থ বস্ত্র খাদ্য বিতরণ। ৭. করোনা কালীন সময় মানুষের মাঝে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ। ৮. রমজান মাসে মানুষের মাঝে ইফতার বিতরণ। ৯. পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এলাকায় বৃক্ষরোপণ। ১০.বন্যা ও জাতীয় দুর্যোগে সিলেট বালাগঞ্জে মানুষের মাঝে ত্রাণ বিতরণ। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত থাকবেন- প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জাহিদ মোবারক এবং আলী সানী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App