×

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের ১৮০ পর্যবেক্ষক আবেদন করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের ১৮০ পর্যবেক্ষক আবেদন করেছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৫টি দেশের প্রায় ১৮০ ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন নির্বাচন কমিশনে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা দেশে আসবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান ।

সম্প্রতি পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে কি আলোচনা হয়েছে তা সেহেলী সাবরীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পররাষ্ট্রসচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই এসব ইস্যুও আছে। আরও কত ইস্যু আছে।

তিনি বলেন, উন্নয়ন প্রতিনিয়ত হয় (দুই দেশর দ্বিপাক্ষিক উন্নয়ন) সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ রকম না যে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা হলো। দ্বিপাক্ষিক ইস্যু থাকে। আর চলমান ইস্যু নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকটি প্রায় আধঘণ্টা স্থায়ী হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App