×

জাতীয়

রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিনছে বাংলাদেশ ব্যাংক। যার প্রতিফলন ঘটেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার (২ হাজার ১৪৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার ডলার)।

আর মোট রিজার্ভের পরিমাণ দাঁড়াল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার (দুই হাজার ৬৮২ কোটি ১৭ লাখ ২০ হাজার ডলার)। রিজার্ভের এ হিসাবের মধ্যে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলের ডলারও রয়েছে।

দুই সপ্তাহে নিট রিজার্ভ বাড়ল ২২৭ কোটি ৯১ লাখ ৫০ হাজার ডলার (বিপিএম৬)। দুই সপ্তাহ আগে ১৪ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার ডলার (বিপিএম৬)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের (আইএমএফ) শর্ত অনুযায়ী, চলতি ডিসেম্বর শেষে দেশের নিট রিজার্ভ রাখতে হবে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। গত কয়েকদিনে রিজার্ভ বাড়াতে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ইসলামী ব্যাংকের কাছ থেকে ২০ কোটি ডলারসহ মোট ৩০ কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক।

গত ১২ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন দেয়া হলে দুদিন পর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় এবং অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App